আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ
দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাইবার প্রতারণা চক্রে বাংলাদেশিদের আটকে পড়ার জাতিসংঘের প্রতিবেদন বিদেশি গণমাধ্যমের খবরে উঠে এসেছে।
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ । ০২:২৮:৩৫ পিএম
শেয়ার করুন:

আদিত্য আজাদ, ঢাকা
বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ।। ২২ ফেব্রুয়ারি ২০২৬ >>
২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশ বিষয়ক বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলাদেশের নির্বাচন, ভিসা ও সীমান্ত যোগাযোগ, সাইবার অপরাধের শিকার এবং খেলাধুলার বিষয়াবলি তুলে ধরা হয়েছে।
El Sol de Tlaxcala (মেক্সিকো):
মেক্সিকোর গণমাধ্যম এল সোল দে ত্লাক্সকালা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি প্রথম বাংলাদেশ করেছিল, যা পরবর্তীতে ১৯৯৯ সালে ইউনেস্কো অনুমোদন করে।
Infobae (আর্জেন্টিনা):
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, মেকং অঞ্চলে সাইবার প্রতারণা কেন্দ্রে জোরপূর্বক আটকে রাখা ও নির্যাতনের বিষয়ে জাতিসংঘের একটি প্রতিবেদনে ভুক্তভোগীদের মধ্যে বাংলাদেশিদের অন্তর্ভুক্ত থাকার বিষয়টি উঠে এসেছে।
The Jerusalem Post (ইসরায়েল):
দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ভারতের ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০২৬-এ অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশও রয়েছে।
Khaleej Times (সংযুক্ত আরব আমিরাত):
খলিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আজমানে একজন বাংলাদেশি প্রবাসী নিখোঁজ রয়েছেন এবং তাকে সর্বশেষ একটি মুদি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে।
Youm7 (মিশর):
মিশরের গণমাধ্যম আল ইয়াউম আল সাবিয়া (Youm7) তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে বাংলাদেশের উদ্যোগেই ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
BusinessDay (নাইজেরিয়া):
নাইজেরিয়ার বিজনেসডে জানিয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক নেতার পতনের পর বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং এটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা ফেরানোর একটি পরীক্ষা।
The Continental (নাইজেরিয়া):
দ্য কন্টিনেন্টাল উল্লেখ করেছে যে, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণের দিন প্রথম সাড়ে চার ঘণ্টায় বাংলাদেশে ৩২.৮৮ শতাংশ ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে।
Daily Monitor (উগান্ডা):
উগান্ডার ডেইলি মনিটর জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি বাংলাদেশের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত এবং এই দিনটি ভাষাগত বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে।
Eastleigh Voice (কেনিয়া):
কেনিয়ার ইস্টলে ভয়েস উল্লেখ করেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি প্রথম বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল এবং এটি বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে সচেতনতা বাড়াতে কাজ করে।
Ukrinform (ইউক্রেন):
ইউক্রেনীয় সংবাদমাধ্যম উকরিনফর্ম জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মূল ভিত্তি হলো ১৯৫২ সালে বাংলাদেশে সংঘটিত ভাষা আন্দোলনের ঘটনা।
AGERPRES (রোমানিয়া):
রোমানিয়ার এজেরপ্রেস জানিয়েছে, ১৯৫২ সালে মাতৃভাষার স্বীকৃতির দাবিতে ঢাকায় প্রতিবাদরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনা স্মরণে জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করে।
24.kg (কিরগিজস্তান):
কিরগিজস্তানের ২৪.কেজি তাদের সংবাদ প্রতিবেদনে উল্লেখ করেছে, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি ১৯৫২ সালে বাংলাদেশের ঢাকায় সংঘটিত ঘটনার স্মরণে পালিত হয়।
Kazinform (কাজাখস্তান):
কাজাখস্তানের কাজিনফর্ম জানিয়েছে, ১৯৫২ সালে বাংলাদেশের ঘটনাবলির স্মৃতিতে ইউনেস্কোর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠিত হয়েছে।
Xinhua News Agency (চীন):
চীনের সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, বাংলাদেশের কুষ্টিয়ায় একটি গ্যাস ট্যাংকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
Xinhua News Agency (চীন):
সিনহুয়া নিউজ এজেন্সির অপর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে।
CGTN (চীন):
চীনের সিজিটিএন জানিয়েছে, বাংলাদেশ ও ভারতে বিস্তৃত সুন্দরবনে চরম আবহাওয়ার কারণে ম্যানগ্রোভ বন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বনায়ন কার্যক্রম এই ক্ষতি মোকাবিলায় আশা জাগাচ্ছে।
Xinhua News Agency (চীন):
সিনহুয়া নিউজ এজেন্সির একটি ফিচারে উল্লেখ করা হয়েছে, সুন্দরবনে চরম আবহাওয়ার কারণে ভাঙন ত্বরান্বিত হচ্ছে এবং সেখানে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
BBC (যুক্তরাজ্য):
যুক্তরাজ্যের বিবিসি জানিয়েছে, ২০২৬ সালের মার্চ মাসে পাকিস্তানের বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজের সময়সূচি প্রকাশিত হয়েছে এবং ম্যাচগুলো ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে।
ANTARA (ইন্দোনেশিয়া):
ইন্দোনেশিয়ার অন্তরা জানিয়েছে, নিপাহ ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে এবং ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোতে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে।
Tuổi Trẻ Online (ভিয়েতনাম):
ভিয়েতনামের তুওই ত্রে অনলাইন জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাইবার প্রতারণা চক্রের মাধ্যমে পাচার ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।
ThePrint (ভারত):
ভারতের দ্য প্রিন্ট জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর ঢাকা হয়ে আগরতলা-কলকাতা বাস পরিষেবার পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে।
NDTV (ভারত):
ভারতের এনডিটিভি জানিয়েছে, ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশ আংশিক স্থগিতাদেশের পর পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ভিসা ও কনস্যুলার কার্যক্রম পুনরায় চালু করছে।
Pakistan Observer (পাকিস্তান):
পাকিস্তান অবজার্ভার জানিয়েছে, বকেয়া পরিশোধ না করার কারণে বাংলাদেশ একটি ভারতীয় এয়ারলাইন্সের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
Dawn (পাকিস্তান):
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তান পুরুষ ক্রিকেট দল আগামী মাসে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করবে।
The Kathmandu Post (নেপাল):
নেপালের দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, দেশটিতে আসন্ন সংসদীয় নির্বাচন নিয়ে উত্তেজনার মধ্যে বাংলাদেশের নির্বাচন সম্পন্ন হওয়ার বিষয়টি একটি নেপালি রাজনৈতিক দলের কাছে আশার সঞ্চার করেছে।
Daily Mirror (শ্রীলঙ্কা):
শ্রীলঙ্কার ডেইলি মিরর জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার পেছনে মুহাম্মদ ইউনূস প্রশাসনের এক সাবেক কর্মকর্তার মন্তব্যকে দায়ী করে সমালোচনা করেছেন বাংলাদেশের একজন কোচ।
নবোদয়/ এএ/ জেডআরসি/ ২২ ফেব্রুয়ারি ২০২৬